শ্রেষ্ঠ পুলিশ সুপার হওয়ায় রাজবাড়ীর এসপিকে সহকর্মীদের শুভেচ্ছা-
- Update Time : ০৭:৫৮:০৩ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০১৯
- / ৯০ Time View

জাহাঙ্গীর হোসেন, রাজবাড়ী বার্তা ডট কম :
অধিক সংখ্যক আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, ক্লু-লেস হত্যা ও ডাকাতি মামলা উদ্ঘাটন এবং পলাতক আসামী গ্রেপ্তারে বিগত ফ্রেব্রুয়ারী ও মার্চ মাসে ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হয়েছেন রাজবাড়ীর এসপি আসমা সিদ্দিকা মিলি বিপিএম, পিপিএম। গত মঙ্গলবার দুপুরে ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন পিপিএম রাজবাড়ীর এসপি’র হাতে ক্রেষ্ট তুলে দেন।
এদিকে, এই সংবাদে আনন্দিত হন জেলা পুলিশের সদস্যরা। সে কারণে বুধবার দুপুরে রাজবাড়ীর এসপি আসমা সিদ্দিকা মিলি বিপিএম, পিপিএম নিজ কার্যালয়ে পৌছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান পুলিশের সদস্যরা। ওই সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ফজলুল করিম, ডিআইও ওয়ান মীর্জা আবুল কালাম আজাদ, রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার, টিআই আবুল হোসেন গাজী, কোর্ট ইন্সেপেক্টর গোলাম রাব্বানী, ইন্সেপেক্টর আখতার হোসেন মিয়া, বিশেষ শাখার ইন্সেপেক্টর আলমগীর হোসেন, জেলা গোয়েন্দা শাখার ইন্সেপেক্টর জিয়ারুল ইসলাম, ইন্সেপেক্টর ফজলুসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হওয়া এবং তার অধিনস্ত আরো তিন জন কর্মকর্তা শ্রেষ্ঠ হওয়া প্রসঙ্গে রাজবাড়ীর এসপি আসমা সিদ্দিকা মিলি বিপিএম,পিপিএম জানান, যে কোন পুরস্কারই কাজের আগ্রহ বৃদ্ধি করে। এ পুরস্কার পাওয়ায় তিনি জেলা পুলিশের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে তাদের সার্বিক সহযোগিতার কারণেই আজ এই প্রাপ্তি অর্জন হয়েছে বলেও জানান।
জানাগেছে, ঢাকা রেঞ্জের ডিআইজি’র কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ওই ক্রেষ্ট প্রদান করা হয়। সে সময় ডিআইজি (প্রশাসন) আবু কালাম সিদ্দিক, এডিশনাল ডিআইজি আসাদুজ্জামানসহ ঢাকা বিভাগের অন্যান্য জেলার পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।
একই সভায়, ফ্রেব্রুয়ারী মাসে শ্রেষ্ঠ মামলা তদারকী কর্মকর্তা হিসেবে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল করিম, একই মাসে অস্ত্র ও মাদক উদ্ধারে শ্রেষ্ঠ কর্মকর্তা হন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভুইয়া এবং ক্লু-লেস ডাকাতি মামলা উদঘাটন, আসামি গ্রেপ্তার এবং আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদানের জন্য শ্রেষ্ঠ মামলা তদন্তকারী কর্মকর্তা হয়েছেন জেলা গোয়েন্দা শাখার এসআই ফকির হাসানুজ্জামান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































