পাংশায় মৎস্য দপ্তরের আয়োজনে প্রশিক্ষণ –
- Update Time : ০৭:১৮:০১ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০১৯
- / ৮১ Time View

মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে বুধবার পাংশায় মিনি হ্যাচারী প্রশিক্ষণ কেন্দ্রে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ প্রজেক্ট (এন এ.টি.পি-২) এর আওতায় ২০১৮-১৯ অর্থ বছরের রিফেশার্স ট্রেনিংফর ওল্ড সিআইজি লিডার্স শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা দিন ব্যাপী অনুষ্ঠিত হয়েছে।
পাংশা উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ মোস্তারিনা আফরোজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কালুখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম,পাংশা উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শাহীন কবির। এ প্রশিক্ষনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সিআইজি সমিতির সভাপতি-সম্পাদক ও কোষাধ্যক্ষগন অংশ গ্রহণ করেন। এসময় আধুনিক প্রদ্ধতিতে মাছ চাষ করে কি ভাবে সফল হওয়া যায় তা নিয়ে আলোচনা হয় এ প্রশিক্ষনে মাছ চাষীরা উপকৃত হবেন বলে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম আশা প্রকাশ করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































