রাজবাড়ী জেলা ব্রাক্ষণ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত –
- Update Time : ০৭:৪০:০১ অপরাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০১৯
- / ৬৫ Time View

কাজী আনোয়ারুল ইসলাম টুটুল, রাজবাড়ী বার্তা ডট কম :
আজ শুক্রবার দিনব্যাপী রাজবাড়ী জেলা ব্রাক্ষণ প্রতিনিধি সম্মেলন -২০১৯ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত অতিথি ও জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ব্রাক্ষণরা মিলে প্রেসক্লাবের সামনে থেকে র্যালি বের করে বাজার হয়ে সম্মেলনস্থল লক্ষীকোল রাধারমন জিউর মন্দীরে (পুরাতন হরিসভা মন্দির) গিয়ে সমবেত হয়। এরপর প্রদীপ জালানোর মধ্যদিয়ে দিনব্যাপী সম্মেলনের কার্যক্রম শুরু হয়।
উক্ত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ ব্রাক্ষণ সংসদের সাধারন সম্পাদক বিজয় কৃষ্ণ ভট্টাচার্য্য। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, হিন্দু বৌদ্ধ খ্রীষ্ট্রান ঐক্য পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি এ্যাড. গণেশ নারায়ন চৌধুরী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী জেলা শাখার সাধারন সম্পাদক প্রদীপ্ত চক্রবর্তী কান্ত, বাংলাদেশ ব্রাক্ষণ সংসদের সিনিয়র যুগ্ন-মহাসচিব জয় শংকর চক্রবর্তী, যুগ্ন-মহাসচিব গোপাল গোস্বামী, বাংলাদেশ ব্রাক্ষণ সংসদ খুলনা বিভাগীয় সমন্বয়কারী বাবলু গোস্বামী, সাংগঠনিক সম্পাদক দেবব্রত মৈত্র প্রমূখ।
দিনব্যাপী এ সম্মেলন শেষে রাজবাড়ী জেলা ব্রাক্ষণ সংসদের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। এতে পাংশা উপজেলা ব্রাক্ষণ সংসদ কমিটির বর্তমান সভাপতি রাজবাড়ীর জেলা ব্রাক্ষণ সংসদের সভাপতি হিসেবে প্রফেসর শিব শংকর চক্রবর্তী ও রাজবাড়ী জেলা ব্রাক্ষণ সংসদের বর্তমান আহবায়ক রাজবাড়ী জেলা ব্রাক্ষণ সংসদের সাধারন সম্পাদক হিসেবে শ্রী অলোক চক্রবর্তী এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে প্রভাত ভাদুরী নির্বাচিত হয়।
রাজবাড়ী জেলা ব্রাক্ষণ সংসদের আহবায়ক অলোক চক্রবর্তীর সভাপতিত্বে ও সদস্য-সচিব প্রণয় কুমার বাগচীর সার্বিক পরিচালনায় সম্মেলন অনুষ্ঠিত হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































