বালিয়াকান্দি থেকে ১ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার –
- Update Time : ০৮:১৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০১৯
- / ৭৭ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাউনাইর ও সোনাপুর গ্রামে পৃথক অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো, কাউনাইর গ্রামের মৃত আকবর হোসেন জোয়াদ্দারের ছেলে আবু কালাম (৪৬) ও নবাবপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত. ফয়েজ উদ্দিন মন্ডলের ছেলে আব্দুল মানান মন্ডল(৫৬)
জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার সকালে ওই গ্রামে অভিযান চালিয়ে নিজ বসত বাড়ি থেকে আবু কালামকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অপর দিকে, সকাল ১১ টার দিকে সোনাপুর গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে আব্দুল মান্নান মন্ডল কে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে পৃথক দু’টি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বালিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































