রাজবাড়ীর আত্মসমর্পনকারী ৩৩ চরমপন্থীর নামের তালিকা –
- Update Time : ০৯:৪৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০১৯
- / ৮৭ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
১৮ টি আগ্নেয়াস্ত্র, ১০ রাউন্ড গুলি ও দেশিয় অস্ত্রসহ রাজবাড়ীর ৩৩ চরমপন্থী পাবনার শহীদ এ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান এমপির কাছে আত্মসমর্পন করেছে। রাজবাড়ী বার্তা ডট কম।
আজ মঙ্গলবার বিকালে রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম, পিপিএম নের্তেৃত্বে আগ্নেঅস্ত্র, গুলি ও দেশিয় অস্ত্রসহ তারা আত্মসমর্পন করেন। আত্মসমর্পনের মাধ্যমে তারা অন্ধকার জীবন থেকে আলো পথে ফিরে আসলো বলে মন্তব্য করেছেন রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি।
আত্মসমর্পনকারী চরমপন্থীরা হলো, রাজবাড়ীর মৃত মকবুল হোসেনের ছেলে মোঃ শাহিন, বড় চর বেনীনগরের মৃত চেনী উদ্দিন মোল্লার ছেলে মোঃ জোছন মোল্লা, ধাওয়াপাড়ার আবু আলী সরদার ওরফে আবুল সরদারের ছেলে মোঃ আবজাল, পাংশা উপজেলা চররামনগর এলাকার আব্দুল খালেক সেখের ছেলে মোবারক হোসেন, মোহাম্মদ শেখের ছেলে আলতাব, শহর শেখের ছেলে নাজির শেখ, মোঃ হোসেন মন্ডলের ছেলে মালেক মন্ডল, আব্দুস সামাদ কারির ছেলে মোঃ নুর নবি, কুরবান খালাসীর ছেলে নাজিম খালাসী, মৃত জলিল মোল্লার ছেলে ইউনূছ মোল্লা, মৃত পেয়ার আলীর ছেলে মোঃ আল আমীন ব্যাপরী, মোঃ হাসেম শেখের ছেলে বাবলু শেখ, হাবাসপুরের মৃত জোনাব আলী মেম্বরের ছেলে মনোয়ার হোসেন মদু, চর আফড়ার আক্কাস শেখের ছেলে ফারুক শেখ, কালুখালী বহরের মালেক মন্ডলের ছেলে ফারুক মন্ডল, মৃত ময়না মন্ডলের ছেলে শরিফুল ইসলাম মন্ডল, মৃত রজব আলী শেখের ছেলে মোঃ আলম শেখ, মোবারকের ছেলে সোহেল শেখ, দুহী মন্ডলের ছেলে মনিরুল ইসলাম, মোতালেব মন্ডলের ছেলে হাছান, হরিণ বাড়ীয়ার মোতালেব প্রামানিকের ছেলে মোঃ করিম প্রামানিক, ঠাকুর পাড়ার নয়ন শেখের ছেলে শহিদুল ইসলাম, লক্ষনদিয়া নারায়পুরের মোঃ আব্দুল খালেক শেখের ছেলে মোঃ মোতালেব শেখ, গোয়ালন্দের শাহাদত মেম্বর পাড়ার মোঃ জালাল মোল্লার ছেলে মোঃ ফারুক মোল্লা, মোঃ খবির শেখের ছেলে মোঃ জাহাঙ্গীর শেখ, হোসেন মন্ডল পাড়ার মোশারফ প্রামানিকের ছেলে মোঃ হিরু প্রামানিক, আসগর প্রামানিকের ছেলে সেলিম প্রামানিক, লোকমান সরদারের ছেলে জুয়েল সরদার, সিদ্দিক কাজী পাড়ার কালাম ব্যাপারীর ছেলে নজরুল ব্যাপারী, মডেল স্কুল পাড়ার মোঃ ইসলাম প্রামানিকের ছেলে সুজন ওরফে জীবন প্রামানিক, ছোট ভাকলা চরবরাটের কেন্দু প্রামানিকের ছেলে ইয়ার আলী প্রামানিক।
রাজবাড়ীর পুলিশ সুপারের নির্দেশনায় সমন্বয়কের ভূমিকা পালনকারী জেলা গোয়েন্দা শাখার ওসি কামাল হোসেন ভুইয়া এর সত্যতা নিশ্চিত করেছেন। রাজবাড়ী বার্তা ডট কম ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































