দূর্বৃত্তদের হামলায় ফল ব্যবসায়ী আহত, ৩ দোকান ভাংচুর –
- Update Time : ০৭:২৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০১৯
- / ৮০ Time View

রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার দাদশী বাজারে দূর্বৃত্তদের হামলায় ৩টি দোকান ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় আহত হয়েছেন বাজারের ফল ব্যবসায়ী বিল্লাল হোসেন (৩৮)। সে ইউনিয়নের সমশপুর এলাকার মতিয়ার রহমানের ছেলে। আহত বিল্লাল রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
গতকাল সোমবার বিকালে দাদশী বাজারে এ ঘটনা ঘটেছে।
দাদশী ইউপির ২ নং ওয়ার্ড সদস্য মোর্শেদ আলম রাজু জানান, পূর্বের ঝামেলা নিয়ে গতকাল বিকালে ২০/২৫ জনের এক দল সন্ত্রাসী দাদশী বাজারের বিল্লালের ফল, পিয়াসের ইলেকট্রোনিক ও অশোক চাকীর ফোন ফ্যাক্সের দোকানে অতর্কিত হামলা চালিয়ে দোকান গুলো ভাংচুর করে এবং বিল্লালকে পিটিয়ে আহত করে। এ সময় তাদের বাঁধা দিলে তাকে গুলি করবে বলে হুমকি দিয়ে মাথায় অস্ত্র ধরে ওই সন্ত্রাসীরা। দীর্ঘ দিন তারা বাজারে দোকানে চাঁদা বাজী ও জোর জবর দোস্তী করতো। গতকালকের হামলার বিষয়ে মৌখিক ভাবে থানায় জানিয়েছেন।
তিনি আরো জানান, কয়েকদিন আগে পিয়াসের দোকানের একটি সাউন্ড সিস্টেম নেওয়াকে কেন্দ্র করে ঝামেলা হয়। তারই সুত্র ধরে পিয়াসের কাছে ৫ হাজার টাকা চাঁদা দাবী করে ওই সন্ত্রাসীরা। এ নিয়ে মুলত এ ঝামেলা। মুল কারণ অনুসন্ধান করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
দাদশী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও দাদশী বাজার কমিটির সাধারন সম্পাদক মোঃ রমজান আলী জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাজারে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। এতে করে উভয় পক্ষের গোলাম হোসেন হিরা ও বিল্লাল হোসেন আহত হয়েছে এবং ৩ টি দোকান ভাংচুরের ঘটনা ঘটেছে। যারা এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয় ভাবে বসে মিমাংশার জন্য উভয় পক্ষের সাথে কথা বলেছেন।
রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমাদার জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঘটনার সাথে জরিতদের সনাক্ত করে গ্রেফতর করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































