এইচএসসি ও সমমানের পরীক্ষার তৃতীয় দিন: রাজবাড়ীতে বহিস্কার ১ অনুপস্থিত ১৪৬ –
- Update Time : ০৮:৫২:১৫ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০১৯
- / ৫১ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
এইচএসসি পরীক্ষার ৩য় দিন শনিবার বহিস্কৃত হয়েছে ১ জন শিক্ষার্থী। জেলার পাংশা আইডিয়াল গার্লস কলেজ কেন্দ্রে ওই শিক্ষার্থী বহিস্কৃত হয়। এছাড়াও এইচএসসিতে ১ শত ৩৩ জন, এইচএসসি ভোকেশনালে ১জন, এইচএসসি বি,এমে ১১ জন এবং আলিম পরীক্ষায় ১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল । এর বাইরে জেলার সকল কেন্দ্রে শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এ দিন রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী এইচএসসি ও সমমানের পরীক্ষার ৩য় দিনে একাধিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। তিনি ভিজিলেন্স টিমের সম্মানিত সদস্য রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার কর সহযোগে ডাঃ আবুল হোসেন ডিগ্রি কলেজ, গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা কলেজ এবং গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
এইচএসসি ও সমমানের পরীক্ষার ৩য় দিনে এইচএসসিতে ইংরেজি ১ম পত্র বিষয়ে সকাল ১০ হতে দুপুর ১ টা পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষায় জেলার মোট ১২ কেন্দ্রে ৮ হাজার ৬ শত ৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৮ হাজার ৫ শত ৪৩ জন অংশগ্রহণ করেন এবং ১ শত ৩৩ জন অনুপস্থিত ছিল। এইচএসসিতে পাংশা আইডিয়াল গার্লস কলেজ কেন্দ্রে ১ জন শিক্ষার্থী বহিস্কৃত হয়েছে।
এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষার ইংরেজি-২ বিষয়ে সকাল ১০ হতে দুপুর ১ টা পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষায় জেলার ১ টি পরীক্ষা কেন্দ্রে ৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৭ জন অংশগ্রহণ করেন এবং ১ জন অনুপস্থিত ছিল।
এইচএসসি (বিএম) পরীক্ষার ইংরেজি-২ বিষয়ে সকাল ১০ হতে দুপুর ১ টা পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষায় জেলার মোট ৫ টি কেন্দ্রে ৯ শত ৩২ জন পরীক্ষার্থীর মধ্যে ৯ শত ২১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন এবং ১১ জন অনুপস্থিত ছিল।
আলিম পরীক্ষায় আরবি ১ম পত্র বিষয়ে সকাল ১০ হতে দুপুর ১ টা পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষায় জেলার ৩ টি পরীক্ষা কেন্দ্রে ৫শত ৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ শত ৩৬ জন অংশগ্রহণ করেন এবং ১ জন অনুপস্থিত ছিল।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































