পাংশায় ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড়-
- Update Time : ০৮:০৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০১৯
- / ৮০ Time View

মাসুদ রেজা শিশির ও এসকে পাল, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের পিপুলবাড়ীয়া গ্রামবাসীর উদ্যোগে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে পিপুলবাড়ীয়া মাঠে মৌরাট ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ঘোড়দৌঁড় প্রতিযোগিতা কমিটির সভাপতি মোঃ কেসমত আলী শেখের সভাপতিত্বে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা পরিষদের পুনরায় নির্বাচিত চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাংশা উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, মৌরাট ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান প্রামানিক প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বিশ্বাস, প্রবীণ আওয়ামীলীগ নেতা আব্দুস শুকুর শেখ, রইচ উদ্দিন মিয়া, মুক্তিযোদ্ধা আব্দুর রহমান মুন্সী, ইউপি সদস্য শওকত মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ঘোড়দৌঁড় প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবলীগ নেতা মুন্সী জাহিদুল ইসলাম সবুজ। গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় প্রতিযোগিতা দেখতে বিভিন্ন এলাকার হাজার নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের দর্শক উপস্থিত হন। পরে বিজয়ীদের মধ্যে উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদের সৌজন্যে ৩টি টেলিভিশন পুরস্কার হিসেবে প্রদান করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































