চন্দনী টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন-
- Update Time : ০৭:১০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০১৯
- / ৫৯ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার চন্দনী টেকনিক্যাল এ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট স্কুল এ্যান্ড কলেজের চার তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ শুক্রবার বিকাল ৩টার দিকে প্রতিষ্ঠান প্রাঙ্গনে এ ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়।
এতে চন্দনী টেকনিক্যাল এ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট স্কুল এ্যান্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি সাংবাদিক আশিফ মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের এমপি ও সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, জেলা পরিষদ সদস্য আলাউদ্দিন শেখ, চন্দনী ইউপি চেয়ারম্যান একেএম সিরাজুল আলম চৌধুরী, চন্দনী ইউপি আওয়ামীলীগের সভাপতি আকরাম হোসেন, চন্দনী টেকনিক্যাল এ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মাফরোজা খাতুন প্রমূখ। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জানাগেছে, চারতলা বিশিষ্ট একাডেমীক ভবনের নির্মান কাজের ব্যায় ধরা হয়েছে ২ কোটি ৮৮ লাভ টাকা এবং ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স রাজ এন্টার প্রাইজ কাজটি বাস্তবায়ন করবেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়















































































































