অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল করিমকে পাংশায় বিদায়ী সংবর্ধনা –
- Update Time : ১২:৫৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০১৯
- / ৫৫ Time View

মাসুদ রেজা শিশির/এস,কে পাল, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশায় অতিরিক্ত পুলিশ সুপার (পাংশা সার্কেল) মোঃ ফজলুল করিমকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তাকে বিদায় সংবর্ধনা প্রদান করেন উপজেলা পরিষদের পুনরায় নির্বাচিত চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ। এসময় বিদায়ী অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন উপজেলা চেয়ারম্যান।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংবর্ধিত বিদায়ী অতিথি মোঃ ফজলুল করিম, উপজেলা প্রকৌশলী মোঃ আলমগীর বাদশাহ্, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বিদায়ী অতিথি বলেন, পাংশা সার্কেলের দায়িত্ব গ্রহণের পর থেকে আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন ও এই এলাকার সাধারণ মানুষকে সেবা দেয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করেছি। এলাকার মাদক নির্মূল, চুরি-ডাকাতি রোধসহ সন্ত্রাসীদের নির্মূল করার চেষ্টা করেছি। পাংশাবাসী আমাকে সকল ক্ষেত্রে সহযোগিতা করেছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আমার দায়িত্ব পালন করাকালীন জাতীয় সংসদ নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সকলের সহযোগিতায় সম্পন্ন করেছি। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ বলেন, পাংশা সার্কেল অফিস উদ্বোধন হওয়ার পর থেকেই যথাযথভাবে দায়িত্ব পালন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফজলুল করিম। কোন সমস্যায় পরে রাতেও তাকে ফোন দিলে তিনি পরিস্থিতি রক্ষার্থে ব্যবস্থা নিয়েছেন। এ সময় তিনি পাংশাবাসীর পক্ষ থেকে বিদায়ী অতিথির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিদায়ী অতিথি মোঃ ফজলুল করিম ২০১৬ সালের ২৯ নভেম্বর সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) হিসেবে প্রথম যোগদান করেন। গতকাল বৃহস্পতিবার তিনি অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে রাজবাড়ীতে যোগদান করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































