আল আমিনের নারী কণ্ঠের যাদুতে কুপকাত বেকুব পুরুষ !
- Update Time : ০৬:১৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০১৯
- / ৫৭ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
ছেলেটা প্রতারক। তবে প্রতারণার কৌশলটি অভিনব। মেয়ে হিসেবে একাধিক একাউন্ট আছে ফেসবুকে। ফোনে কথা বলে নারী কন্ঠে। তাতেই কতিপয় বেকুব পুরুষ প্রেমে পড়ে যায়। সেই সুযোগে লক্ষ লক্ষ টাকা, দামী মোবাইল হাতিয়ে নেয় সে। কখনো বিয়ের জন্যও ব্যস্ত হয়ে পরে ওই পুরুষেরা। তাদের মধ্যে একজন তো এরই মধ্যে চার লাখ টাকা দিয়েছে ছেলেটিকে। কথা হচ্ছিলো রাজবাড়ী সদর উপজেলার বাণিবহ ইউনিয়নের মহিষ বাতান গ্রামের ফারুক হোসেনের ছেলে আল আমিন (২৩) সম্পর্কে। এ ধরণের প্রতারনার অভিযোগে তাকে গত সোমবার জেলা গোয়েন্দা শাখার সদস্যরা আটক করে তাকে।
জেলা গেয়েন্দা শাখার ইন্সেপেক্টর জিয়ারুল ইসলাম জানান, প্রতারকের সদর উপজেলার বাণিবহ বাজারে ওষুধের দোকান রয়েছে। সে ওই দোকানসহ নানা স্থানে বসে এ ধরণের প্রতারনা করে আসছে সে। যদিও তার একটি কিডনি নেই। বিষয়টি গোপন সংবাদের মাধ্যমে জানার পর আল আমিনকে তার দোকান থেকে আটক করা হয়। সে পুলিশের কাছে ভুয়া ফেসবুক একাউন্ট এবং নারী কণ্ঠে কথা বলে প্রতারনা করার কথা স্বীকার করে।
এ প্রসঙ্গে রাজবাড়ীর পুলিশ সুপার রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম, পিপিএম তার ফেসবুক পেজে আল আমিনের ছবি দিয়ে লিখেছেন, আমার এই ছেলেটিকে না যত অপরাধী মনে হয়েছে তার চেয়ে ওই সব বেকুব লোকগুলোকে বেশী অপরাধী মনে হলো। কি ধরনের দৈনতা এদের জীবনে আছে যে নারী নাম, নারী কন্ঠ এতোটুকু শুনেই সম্পর্কে জড়িয়ে যায়! একে নৈতিক অধঃপতন বলেই মনে করেন পুলিশ সুপার এবং এ জাতীয় প্রতারণা থেকে সাবধান হওয়ার আহ্বানও জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































