কাবিনের ভয়ে পালাতে গিয়ে স্বামী আটক!-
- Update Time : ০৪:৫১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০১৯
- / ৫২ Time View

আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
কাবিন ছাড়া দীর্ঘ ৯ বছর সংসার করার পর স্ত্রী’র কাবিনের চাপাচাপিতে থেকে বাঁচতে পালানোর সময় গ্রেপ্তার হয়েছে স্বামী। পালানোর সময় দৌলতদিয়া লঞ্চঘাট থেকে স্বামী রিপন হোসেন মন্ডলকে আটক করে পুুলিশ। সে কুষ্টিয়া জেলার কুমারখালী পৌসভার ৫নং ওয়ার্ডের মৃত দবির মন্ডলের ছেলে। গত সোমবার তাকে রাজবাড়ীর আদালতে পাঠিয়েছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
গোয়ালন্দ ঘাট থানার ওসি এজাজ শফী জানান, গত রোববার বিকেলে দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় রিপন হোসেন মন্ডল ও তার স্ত্রী মোছাঃ পারুল আক্তারের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে সেখানে কর্তব্যরত পুলিশের নজরে আসলে পারুল পুলিশের কাছে অভিযোগ করে দীর্ঘ ৯ বছর আগে মৌলভীর মাধ্যমে তাদের বিয়ে হয়। কিন্তু এখন রিপন তাকে অস্বীকার করার চেষ্টা করছে। তাই তাকে কাবিন রেজিস্ট্রি করার কথা বললে রিপন তার উপর ক্ষিপ্ত হয়ে যাত্রাপথে তার উপর চড়াও হয়। এ পরিস্থিতিতে কোন অনাকাঙ্খিত ঘটনা এড়াতে পুলিশ রিপনকে আটক ও পারুলকে হেফাজতে নেয় পুলিশ।
তিনি আরো জানান, ঘটনাস্থল ও বাদি-বিবাদির বাড়ি কুষ্টিয়া জেলার হওয়ায় এ সংক্রান্ত অভিযোগ গ্রহন গোয়ালন্দ ঘাট থানার এখতিয়া বহির্ভূত। তাই আটককৃত রিপনকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালত পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করলে এ বিষয়ে পরবর্তী আইনী কর্যক্রম চলবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































