ঝড়ে পদ্মায় নিখোঁজ হওয়ার ২ দিন পর ৩ জেলের লাশ উদ্ধার-
- Update Time : ০৩:০১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০১৯
- / ৬৫ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
পদ্মা নদীর রাজবাড়ী জেলার অংশে কালবৈশাখী ঝড়ে ৩ জন জেলের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার দুই দিন পর তাদের লাশ পাওয়া গেলো। আজ মঙ্গলবার সকালে ও বিকালে পর্যায়ক্রমে নিখোঁজদের লাশ উদ্ধার করে পুলিশ।
উদ্ধাকৃতরা হলেন, রাজবাড়ী সদর উপজেলা মিজানপুর ইউনিয়নের চরনারায়নপুর এলাকার মোচন শেখের ছেলে রশিদ শেখ (৩০) এবং জেলার গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের দক্ষিণ কাউজানি গ্রামের হাতেম আলী সরদারের ছেলে বাবলু সরদার (৩৪) ও জীবন সরদার (১৫)।
গোয়ালন্দ থানার ওসি এজাজ শফি ও এসআই ফরহাদ জানান, গত রোববার সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ের সময় পদ্মা নদীর দেবগ্রাম ইউনিয়নের দক্ষিণ কাউজানি গ্রামের অদূরে মাছধরা নৌকা ডুবি হয়। ওই সময় নৌকাসহ দুই ভাই বাবলু সরদার ও জীবন সরদার নিখোঁজ হয়। গত সোমবার ডুবে যাওয়া নৌকা, আজ সকালে বাবুল ও দুপুরে জীবনের লাশ উদ্ধার করা হয়।
অপরদিকে, রাজবাড়ী সদর থানার এসআই মামুন অর রশিদ জানান, একই দিন একই সময়ে সদর উপজেলার বেনিনগর এলাকায় ডিঙ্গি মাছ ধরা নৌকা ডুবির ঘটনা ঘটে। ওই সময় দুই জন তীরে উঠতে পারলেও রশিদ শেখ নিখোঁজ হয়। আজ সকাল ১১টার দিকে ঘটনাস্থলে থেকে কয়েকশত গত দুরে মাছেঘাট এলাকা থেকে রশিদের লাশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের মরদেহ সুরতহাল রিপোর্ট তৈরীর পর জেলা প্রশাসকের অনুমতিক্রমে তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়















































































































