এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু রাজবাড়ীতে অনুপস্থিত ১শ ২২-
- Update Time : ০৬:৫৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০১৯
- / ৫৭ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
সারাদেশের ন্যায় রাজবাড়ীতেও আজ সোমবার থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। জেলার ১৩ কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ওই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। যদিও এ পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিলেন, ১ শত ২২ জন শিক্ষার্থী। প্রথম দিনেই একাধিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন, রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী।
জানাগেছে, প্রথম দিনের পরীক্ষায় এইচএসসিতে ৯০ জন, এইচএসসি ভোকেশনালে ১ জন, এইচএসসি বি, এমে ১৪ জন এবং আলিম পরীক্ষায় ১৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত। তবে কোন পরীক্ষার্থী বহিস্কৃত হননি।
এদিকে, জেলা প্রশাসক ভিজিলেন্স টিমের সদস্য রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার করসহ রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজ, ডাঃ আবুল হোসেন ডিগ্রি কলেজ এবং শ্রীপুর লজ্জাতুননেছা কামিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে এইচএসসিতে বাংলা ১ম পত্র বিষয়ে সকাল ১০টা থেকে দুপুর ১ টা পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষায় জেলার মোট ১২ কেন্দ্রে ৬ হাজার ৮ শত ৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ হাজার ৭ শত ৯৪ জন অংশগ্রহণ করেন এবং ৯০ জন অনুপস্থিত ছিল।
এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষার বাংলা-২ বিষয়ে সকাল ১০ হতে দুপুর ১ টা পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষায় জেলার ১ টি পরীক্ষা কেন্দ্রে ৮৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৫জন অংশগ্রহণ করেন এবং ১ জন অনুপস্থিত ছিল।
এইচএসসি (বিএম) পরীক্ষার বাংলা-২ বিষয়ে সকাল ১০ হতে দুপুর ১ টা পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষায় জেলার মোট ৫ টি কেন্দ্রে ৭ শত ৭৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৭ শত ৫৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন এবং ১৪ জন অনুপস্থিত ছিল।
আলিম পরীক্ষায় কুরআন মজিদ বিষয়ে সকাল ১০ হতে দুপুর ১ টা পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষায় জেলার ৩ টি পরীক্ষা কেন্দ্রে ৫শত ৪০ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ শত ২৩ জন অংশগ্রহণ করেন এবং ১৭ জন অনুপস্থিত ছিল।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































