রাজবাড়ীতে মানবিক ভলান্টিয়ারস’র আত্নপ্রকাশ-
- Update Time : ০৫:১৩:৫০ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০১৯
- / ৪৬ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
“মানবতার কথা বলে”-এমন প্রতিপাদ্যকে বুকে ধারন করে ‘বাংলাদেশ মানবিক ভলান্টিয়ারস’ রাজবাড়ী জেলা শাখা আত্মপ্রকাশ করেছে। আত্মপ্রকাশের দিনে এই সংগঠনের সদস্যরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভার্ষ্কযে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।
গত শনিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়েরে সামনে অবস্থিত বঙ্গবন্ধুর ভার্ষ্কযে এ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানবিক ভলেন্টিয়ারস রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক শেখ মমিন, সদস্য সচিব সফিকুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক আরিফুল ইসলাম মিসুক, হোসেন আরিফা খাতুন, আতিকুর রহমান রিপন, মেহেদী হাসান প্রান্ত, শুভ ইসলাম শান্ত, মাহবুবুর রহমান ইসা, কাউসার হোসেন, আহম্মেদ সাজ্জাদ, জসিব শেখ, আমিরুল ইসলাম, দেলোয়ার হোসেন, মিরাজুল ইসলাম মিরাজ ।
জানাগেছে, চলতি বছরের ২৭ মার্চ বাংলাদেশ মানবিক ভলান্টিয়ারসের চেয়ারম্যান আদম তমিজি হক আগামী ১ বছরের জন্য রাজবাড়ী জেলার শাখার ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষনা করেন। তবে শুরুতে এই কমিটি জেলা প্রশাসক মোঃ শওকত আলীকে ফুলেল শুভেচ্ছা জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































