ঢাকাস্থ পাংশা-কালুখালী সমিতির উদ্যোগে ছাত্র বৃত্তি-
- Update Time : ০৮:১৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০১৯
- / ৮০ Time View

মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশায় ঢাকাস্থ পাংশা-কালুখালী উপজেলা সমিতির উদ্যোগে ছাত্র বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকাল ৪টায় পংশা উপজেলা শিল্পকলা একাডেমীতে সমিতির সভাপতি ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব খোন্দকার মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খোদেজা নাসরিন আক্তার হোসেন, জেলা প্রশাসক মোঃ শওকত আলী, পাংশা উপজেলা চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম, কালুখালী উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার, পৌর মেয়র আব্দুল-আল মাসুদ, সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুর কাদের।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান উৎযাপন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ইফতেখার রফিক। পরে এসএসসি পরীক্ষায় ৩জন সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীদের স্বর্ণপদক প্রদান করা হয়। এছাড়াও ১০৪ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে সমিতির প্রকাশনায় স্মারকগ্রন্থ চন্দনা’র মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে সমিতির সকল স্তরের নেতৃবৃন্দ সহ পাংশা-কালুখালীর বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































