শ্রদ্ধা ও ভালবাসায় চীরশায়িত ডাক্তার তুহিন-
- Update Time : ০৬:২৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০১৯
- / ৮৫ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার আলী আহসান তুহিনের দাফন সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্নানিল্লাহে—–রাজেউন)।
এক মেয়ে সন্তানের জনক তুহিন রাজধানী ঢাকার মহাখালীতে দুইদিনের একটি প্রশিক্ষণ ওই দিন বিকালে রাজবাড়ীর উদ্দেশ্যে রওনা হন। পথের মধ্যে হঠাৎ করেই তিনি হৃদরোগে আক্রান্ত হন। তাকে সে সময়ই ঢাকা হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধিন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। আজ শুক্রবার রাজবাড়ী জেলা শহরের তিনটি স্থানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে জেলা শহরের কলেজপাড়া সংলগ্ন বাড়ীর অদূরে থাকা নিউ কলোনী কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। তার মৃত্যুতে রাজবাড়ীর চিকিৎসক ও রাজবাড়ী সদর হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
হাসপাতালের তত্ববধায়ক স্বপন কুমার বিশ্বাস বলেন, মাত্র এক বছর আগে ডাঃ তুহিন রাজবাড়ী সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেন। তিনি রাজবাড়ীতে যোগদান করার পর থেকে অত্যান্ত নিবেদিত ভাবে নিজ দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি প্রাইভেট প্যাকটিস পর্যন্ত করতেন না। আবাসিক মেডিকেল অফিসার হয়েও কোন দিন তিনি জরুরী বিভাগের দায়িত্ব পালন করতেন। সেই সাথে প্রায় দিনই তিনি সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত নিজ কার্যালয়ে রোগীদের সেবা দিতেন। রাজবাড়ী সদর হাসপাতাল ও রোগীদের জন্য এমন নিবেদিত চিকিৎসক আর পাওয়া যাবে না।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































