রাজবাড়ীতে ঢাকা-কোলকাতা সম্প্রীতির সাইকেল র্যালী-
- Update Time : ০৯:৪৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০১৯
- / ৫০ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
মাদক বিরোধী সচেতনতা সৃষ্টি আর বাংলাদেশ-ভারত সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে ‘সম্প্রীতি যাত্রা’ শুরু করেছে দুই দেশের ২০ জন সাইকেল আরোহী। সাইকেল র্যালীর মাধ্যমে তারা দুই বাংলা ঘুরে বেড়াচ্ছে। সম্প্রীতির এই সাইকেল যাত্রাটি গত বৃহস্পতিবার রাজবাড়ী জেলা অতিক্রম করেছে। কলকাতা ফুটবল লাভার্স এসোসিয়েশনের ব্যবস্থাপনায় গত বুধবার রাতে ভারতের ১০ জন এবং বাংলাদেশের ১০ জন সাইকেল আরোহী রাজবাড়ীতে এসে পৌছান। তারা রাজবাড়ী সার্কিট হাউজে রাত্রি যাপনের পর গতকাল সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হন। সেখানে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী তাদের স্বাগত জানান।
আগতরা বেশ কিছু সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অবস্থান করে তাদের বক্তব্য তুলে ধরেন। পরে পতাকা উড়িয়ে আগতদের বিদায় জানান, জেলা প্রশাসক শওকত আলী। এরপর প্রতিনিধিদলের সদস্যরা জেলা শহরের অংকুর স্কুল এন্ড কলেজের যায়। তারা ওই শিক্ষাপ্রাতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন এবং মাদক বিরোধী সচেতনতা সৃষ্টি ও উভয় দেশের সম্প্রীতি নিয়ে নানা ধরণের বক্তব্য তুলে ধরেন। সভায় শেষে ফুটবল মানব মাসুদ রানা বিভিন্ন কসরত প্রদর্শন করেন।
কলকাতা ফুটবল লাভার্স এসোসিয়েশন টিমলিডার সাধারন সম্পাদক মিহির দাস এবং বাংলাদেশের টিম লিডার শেখ শাহারিয়ার পান্নু’র নেতৃত্বে এই সাইকেল র্যালী পরিচালিত হচ্ছে।
মিহির দাস জানান, গত ২৪ মার্চ ভারতের কলকাতা থেকে এই সাইকেল যাত্রা শুরু করা হয়। এর তারা বাংলাদেশের যশোর পৌছান। সেখানকার জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ শেষে গত ২৫ শে মার্চ মাগুরার জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করেন। এর পর তারা গত বুধবার রাতে রাজবাড়ীতে পৌছান। তারা দৌলতদিয়া ঘাট দিয়ে মানিকগঞ্জ হয়ে ঢাকা পৌছাবেন। তারা ৩১ মার্চ সম্প্রীতি যাত্রা শেষে ভারতের কলকাতা পৌছাবেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































