দম্পতির বিরুদ্ধে ২০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ-
- Update Time : ০৩:১১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০১৯
- / ৬৩ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
কানাডা পাঠানোর নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উচ্চ বেতনে ভালো চাকুরী দেবার কথা বলে কানাডা পাঠানোর নামে এক দম্পতির বিরুদ্ধে এই অভিযোগ ওঠে। তাদের বিরুদ্ধে ২০ লাখ টাকা হাতিয়ে নেবার অভিযোগ পাওয়া গেছে। ওই অভিযোগে গত বুধবার সকালে রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত আব্দুল লতিফ মিয়ার ছেলে লুৎফর রহমান চুন্নু বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলায় ফরিদপুর কোতয়ালী থানার মচ্ছর ইউনিয়নের খলিলপুর বাজার সংলগ্ন পরানপুর গ্রামের মৃত আলাউদ্দিন বিশ্বাসের ছেলে রফিক বিশ্বাস (৪০) এবং তার স্ত্রী কল্পনা আক্তারকে (৩৫) আসামি করা হয়েছে।
মামলার বাদী জানান, উচ্চ বেতনে ভালো চাকুরী দেবার কথা বলে তাকে কানাডা পাঠানোর জন্য গত বছরের ১২ ডিসেম্বর আসামিদ্বয়কে তিনি লিখিত স্টম্পের মাধ্যমে ২০ লাখ টাকা প্রদান করেন। সে সময় ৩ মাসের মধ্যে তাকে কানাডা পাঠাবে নতুবা ওই সময় পরে তারা টাকা ফেরৎ দেবে বলে আসামিরা অঙ্গীকার করে। অথচ নির্দিষ্ট সময় পার হলেও তাকে তারা কানাডা পাঠাতে ব্যর্থ হন এবং তারা তার টাকা আত্মসাৎ করে। তারা টাকা ফেরৎ দেবেন না বলেও জানান। যে কারণে তিনি রাজবাড়ী থানায় মামলা দায়ের করেছেন।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার এসআই আরিফুজ্জামান বলেন, মামলাটির তদন্ত কাজ শুরু করা হয়েছে। সেই সাথে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































