মোটরসাইকেল দূর্ঘটনা, আরোহী নিহত-
- Update Time : ০৬:৪১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০১৯
- / ৯০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর বড় ব্রীজ এলাকায় সড়ক দূর্ঘটনায় আব্দুর রাজ্জাক (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহি নিহত হয়েছে। আব্দুর রাজ্জাক মানিকগঞ্জ সদর উপজেলার গেউটা গ্রামের বাসিন্দা। আব্দুর রাজ্জাক পেশায় ট্রাক চালক।
আজ মঙ্গলবার বিকালে সদর উপজেলার গোয়ালন্দ মোড় হাইওয়ে থানার ওসি মাসুদ পারভেজ ভুইয়া জানান, রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর বড় ব্রীজ এলাকায় একটি খালি ট্রাক আগে থেকেই দাঁড় করানো ছিলো। গত সোমবার রাত ৯টার দিকে মানিকগঞ্জ থেকে ফরিদপুরের উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে আসা আরোহি আব্দুর রাজ্জাক দ্রুত গতিতে পেছন থেকে ওই ট্রাকটির সাথে সংঘর্ষ বাঁধায়। এতে সে মারাত্মকভাবে আহত হয়। গুরুতর অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে। ঘটনার পর ট্রাকটি ও মোটরসাইকেল আটক করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































