বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হলেই ভোট গ্রহণ বন্ধ- রিটানিং অফিসার
- Update Time : ০৭:৪৭:০৭ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০১৯
- / ৯২ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাত পেরুলেই রাজবাড়ীর চারটি উপজেলা পরিষদের নির্বাচন। ওই নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সকল প্রস্তুতি শেষ করেছে। ইতোমধ্যেই জেলার ওই চারটি উপজেলায় ২৬৬টি কেন্দ্রে ১ হাজার ২ শত ৯৪ জন পুলিশ, ৩ হাজার ১ শত ৯২ জন আনসার ও ভিডিপি সদস্য, ৯ প্লাটুন বিজিবি, ৬৪ জন র্যাব ও ২৩ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত করা হয়েছে।
সদর ও বালিয়াকান্দি উপজেলার দায়িত্বপ্রাপ্ত রিটানিং অফিসার ও রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশেক হাসান বলেন, নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ। কোন রকম অনিয়নের সুযোগ নেই। বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হলেই ভোট গ্রহণ বন্ধ করে দেয়া হবে।
পাংশা ও গোয়ালন্দ উপজেলার দায়িত্বপ্রাপ্ত রিটানিং অফিসার ও রাজবাড়ীর জেলা নির্বাচন অফিসার হাবিবুর রহমান জানান, রাজবাড়ীর নির্বাচনী পরিবেশ অনেক বেশি শান্তিপূর্ণ। ভোট গণনা পর্যন্তও একই অবস্থা বিরাজমান রাখার আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম, পিপিএম জানান, নির্বাচনী পরিবেশ ভাল আছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































