রাজবাড়ীতে ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- Update Time : ০৩:৩৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০১৯
- / ৭৭ Time View

ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশনের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে রাজবাড়ীতে।
ইসলামিক ফাউন্ডেশন রাজবাড়ীর আয়োজনে শুক্রবার সকাল সাড়ে দশটায় ফাউন্ডেশনের মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয় মাহফিল অনুষ্ঠিত হয়।
ইলামিক ফাউন্ডেশন রাজবাড়ী উপ-পরিচালক মোঃ তোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, স্বাগত বক্তব্য রাখেন ফিল্ড অফিসার ফিরোজ আল মামুন। দোয়া ও মোনাজাত করেন হাফেজ মাওলানা মাসুম। আর অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ আব্দুল্লাহ।
এসময় ইসলামিক ফাউন্ডেশনের ইসলামিক পদ্ধতিতে শিক্ষা বিস্তারের মাধ্যমে শিশুদের প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে ইসলামিক ফাউন্ডেশন কাজ করে বলে জানান বক্তারা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































