বালিয়াকান্দিতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন –
- Update Time : ০৩:৪২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০১৯
- / ৫৮ Time View

সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে প্রাথমিক শিক্ষকদের বেতন বৈসম্য নিরসন ‘প্রধান শিক্ষকদের পরের গ্রেড চাই, সহকারী প্রধান শিক্ষক চাইনা’ দাবীতে মানববন্ধন করেছে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
আজ বৃহস্পতিবার দুপুরে জেলার বালিয়াকান্দি উপজেলা পরিষদ চত্বরে বালিয়াকান্দি উপজেলার সহকারী শিক্ষকবৃন্দের আয়োজনে এ মানববন্ধনে অংশ নেয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। এসময় সহকারী শিক্ষকদের দাবীর সাথে একাত্বতা ঘোষনা করে প্রধান শিক্ষকদেরও মানববন্ধনে অংশগ্রহণসহ বক্তব্য দিতে দেখা যায়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির বালিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি মো: শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক ফেরদৌস খান টুটুল, প্রধান শিক্ষক গওসেল আজম, আব্দুল গাফ্ফার, সহকারী শিক্ষক শাহীন আল মাসুদ, আবু সায়েম, শহিদুজ্জামান, হরষিত কুমার ঘোষ, আব্দুস ছোবহান, মর্জিনা খাতুন, রেজাউল ইসলাম, জাহাঙ্গীর আলম, আশরাফুজ্জামান, শিউলী রায় প্রমুখ।
বক্তারা তাদের এক দফা দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করে। এসময় শিক্ষকরা বলেন, সরকারী প্রাথমিক বিদ্যালয় গুলোতে সহকারী প্রধান শিক্ষকের পদ সৃষ্টি না করা এবং প্রধান শিক্ষকদের পরের ধাপে ১১ তম গ্রেডের বেতনের দাবী করেন। অবিলম্বে তাদের এ যোক্তিক দাবী মানা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহন করা হবে বলেও জানান। এ দাবী মানতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































