গোয়ালন্দে ফুটবল টুর্নামেন্ট শুরু-
- Update Time : ০৮:৪৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০১৯
- / ৫৬ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে প্রতিভাবান ফুটবল খেলোয়ার বাছাই ও প্রয়াত ফুটবলার ফারুক হোসেনের স্মরণে গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারো ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। সোমবার বিকেলে গোয়ালন্দ নাজিরউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন গোয়ালন্দ উপজেলা চেয়ারম্যান মো. নুরুল ইসলাম।
গোয়ালন্দ ফুটবল একাডেমির আয়োজনে এবারের টুর্নামেন্টে মোট ১২টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় গোয়ালন্দ বাজার পারভেজ একাদশ ২-০ গোলে উপজেলা জামতলার রেজাউল হাসান একাদশকে পরাজিত করে। ম্যান দ্য ম্যাচ হোন বিজয়ী দলের সৌরভ। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ফুটবল একাডেমীর উপদেষ্টা ও পৌর কাউন্সিলর নাসির উদ্দিন রনি, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন গেদু, ফুটবল একাডেমী চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, সহ সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সোহাগ, টুর্নামেন্টের আহ্বায়ক সাইদুল ইসলাম প্রমূখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































