উপজেলা নির্বাচনে কোন অনিয়ম সহ্য করা হবে না- বালিয়াকান্দিতে ডিসি –
- Update Time : ০৯:৫৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০১৯
- / ১০১ Time View

সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
উপজেলা নির্বাচনকে অবাধ, সুষ্টু, নিরপেক্ষ করতে সকল প্রকার প্রস্তুতি গ্রহন করা হয়েছে। কেউ অনিয়মের চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না। কোন অনিয়মের খবর পেলে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহন করা হবে। নির্বাচনী দায়িত্বে থাকা সকলকে সততা ও নিষ্টার সাথে দায়িত্ব পালন করতে হবে। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন-২০১৯ উপলক্ষে আগামী ২৪ মার্চ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনে ভোট গ্রহনকারী কর্মকর্তাদের ২দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে রাজবাড়ী জেলা প্রশাসক মোঃ শওকত আলী এসব কথা বলেন।
গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ অডিটরিয়ামে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঢাকা ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আশেক হাসান, অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল হক, জেলা নির্বাচন অফিসার মোঃ হাবিবুর রহমান, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মোঃ আজমল হুদা, উপজেলা নির্বাচন অফিসার মোঃ নিজাম উদ্দিন প্রমুখ। এসময় ভোট গ্রহনকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শুক্রবার এ ২দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































