রাজবাড়ী চরনারায়নপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত –
- Update Time : ০৯:৩৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০১৯
- / ৫৩ Time View

ইমরান, আতিয়ার, রাজবাড়ী বার্তা ডট কম : ’’পুলিশই জনতা-জনতাই পুলিশ’’ এইস্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে জঙ্গি ,সন্ত্রাস,বাল্যবিয়ে ও মাদক নিয়ন্ত্রন বিষয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকালে কমিউনিটি পুলিশিং ফোরাম রাজবাড়ী সদর থানার আয়োজনে সদর থানার মিজানপুর ইউনিয়নের সূর্য্য নগর স্কুল মাঠ প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় মধ্য মিজানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নজের মওলা নজরুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)মোঃ রেজাউল করিম ,সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার, মিজানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আতিয়ার রহমান,এসআই মনির ,সদর থানা পুলিশিং ফোরামের সাধারন সম্পাদক ডাঃ আঃ রহিম মোল্লা,মুক্তিযোদ্ধা দেলোয়ারহোসেন দুলালমোল্লা, মিজানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস ছালাম বিশ্বাস,মধ্যমিজানপুর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহাবুবুলহোসেন মিলন,মিজানপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আলাউদ্দিন আলাল,সাধারন সম্পাদক রাসেল মন্ডল প্রমূখ ।
আইনমৃঙ্খলা কমিটির সভায়-মাদক সন্ত্রাস, জঙ্গি , বাল্যবিয়ে, ইভটিজিং , ,সম্পর্কে সাধারন মানুষদের সচেতনতা বৃদ্ধি ও এ থেকে পরিত্রানের বিষয়ে আলোচনা করেন বক্তারা। বলেন কোথাও কোন ধরনের অনিয়ম,মাদক বিক্রি,বাল্যবিয়ে ,ইভটিজিং,জঙ্গিবাদের উপস্থিতি ইত্যাদি বিষয়ে খোজ খবর পুলিশকে দিয়ে সহায়তা করতে জনসাধারনকে অনুরোধ জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































