বালিয়াকান্দিতে প্রার্থীদের গণসংযোগ – বিধি মানছেন না অনেকেই –
- Update Time : ০৭:০৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০১৯
- / ৮৩ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
আগামী ২৪ মার্চ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনে মঙ্গলবার বিকালে বালিয়াকান্দি বাজারে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ ও সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এহসানুল হাকিম সাধন নেতাকর্মীদের সাথে নিয়ে পৃথক পৃথক ভাবে গণসংযোগ করেছেন।
দুই প্রার্থীই ব্যবসায়ী ও পথচারীদের সাথে কুশল বিনিময় ও তাদের জন্য ভোট এবং দোয়া প্রার্থনা করেন।
এদিকে সেখানকার অনেক প্রার্থীই মানছেন না উপজেলা নির্বাচনের আচরণবিধি।ওই সব প্রার্থীরা তাদের প্রতীক সম্বলিত পোষ্টার বিভিন্ন স্থানের দেয়ালে আঠা দিয়ে লাগিয়েছেন।
আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদের গণসংযোগ কালে উপজেলা সিপিবির সভাপতি এস,এম দাউদ খান, ওয়াকার্স পার্টির সভাপতি ছলেমান আলী মোল্যা দলু, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুস সাত্তার খান, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ইদ্রিস আলী ফকির, সহ-সভাপতি আব্দুল মালেক খান, সাধারন সম্পাদক আবু তারেক বাবলু, সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মোঃ আলমগীর হোসেন মোল্যা, জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলামসহ আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এহসানুল হাকিম সাধন গণসংযোগ কালে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের আহবায়ক রাসেল খান রিজু, যুবলীগের সাবেক সভাপতি নুর আহম্মেদ আল মাসুদ, ব্যবসায়ী মোঃ সেলিম, উপজেলা আওয়ামীলীগের সদস্য আবুল কালাম আজাদসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































