রাজবাড়ীর ‘আপন শিল্পী গোষ্ঠী’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত –
- Update Time : ০৬:৩৮:১৫ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০১৯
- / ৪৩ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
“শুদ্ধতায় বহুদুর যাব-একদিন বিশ্বাসে বিশালতা ছোঁব”- স্লোগানকে সামনে রেখে গত ৮ই মার্চ নানা আয়োজনের মাধ্যমে পালিত হয়েছে “আপন শিল্পী গোষ্ঠী”-এর ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে সদর উপজেলার আলীপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আলমগীর হুসাইন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও বীর মুক্তিযোদ্ধা এস.এম. নওয়াব আলী, আলীপুর ইউনিয়নের চেয়ারম্যান শওকত হাসান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, আপন শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন মজনু।
উপচেপড়া দর্শক শ্রোতার উপস্থিতিতে ওই দিন বিকাল ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয় ওই অনুষ্ঠান। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আলমগীর হুসাইন, মোয়াজ্জেম হোসেন মজনু, সাংবাদিক আশিফ মাহমুদ, ক্ষেপী তুলি, মুন্নী, কাকলী, রতœা, তাবাসসুম, কল্যান, শাজিননুর সুলতানা, জুঁই, দিপালী লালনী, সাজিদ, সাথী বাউল, ক্ষ্যাপানুর, শাহানা পারভীন শানু, মুক্তা পারভীন, রাসেল, ফিরোজ বাউল, খোকন, আব্দুল করিম, সংগীতা সাহা, আজাদ, রানী বাউল, যুথি আক্তর, শোভা বাউল, জহির শাহ্, আদিবাসি শংকর প্রমূখ উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন স্বস্তিকা, ক্ষণা, ফারজানা, আদিবাসি অর্চি, আদিবাসি ¯িœগ্ধা, আদিবাসি প্রেমা, আদিবাসি রিয়া।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































