বালিয়াকান্দি ও গোয়ালন্দে ভ্রাম্যমান আদালতে ৫ জনের জরিমানা –
- Update Time : ০৮:০৫:০২ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০১৯
- / ৬৬ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
সোহেল রানা : জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করার অভিযোগে রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভ্রাম্যমান আদালতে একজনকে জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের উচ্চমান সহকারী এস,এম আসলাম জানান, বালিয়াকান্দি বাজারে জনসাধারণের চলাচলে বিঘœ সৃষ্টি করার অভিযোগে আজ রবিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। অভিযানে বালিয়াকান্দি শহরের আতাউর রহমানের ছেলে আরিফুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করেন।
গোয়ালন্দে ভ্রাম্যমান আদালতে ৪ জুয়াড়–কে জরিমানা –
আজু সিকদার : রাজবাড়ীর গোয়ালন্দে রোববার চার জুয়াড়–কে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল মামুন এ দন্ডের আদেশ দেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, গোয়ালন্দ পৌরসভার জুড়ান মোল্লার পাড়া মহল্লার দুলাল (৫৫), কুটিন শেখ (৪৫), জিন্নাহ শেখ (৪২) ও সুজন (৪২)।
ভ্রাম্যমান আদালত সুত্র জানায়, রোববার গোয়ালন্দ ঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে টাকার বিনিময়ে জুয়া খেলার সময় চার জুয়াড়–কে হাতেনাতে আটক করে। পরে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে দু’শ টাকা করে জরিমানার আদেশ দেয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































