পাংশা উপজেলা পরিষদ নির্বাচন: প্রতীক পেলেন ৬ প্রার্থী –
- Update Time : ০৮:৪৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০১৯
- / ৮৪ Time View

মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
আগামী ২৪ মার্চ অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে ৩টি পদে লড়ছেন ৬ প্রার্থী। উপজেলা চেয়ারম্যান পদে ২জন ভাইস চেয়ারম্যান (পরুষ) পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন।আজ শুক্রবার রির্টানিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে প্রতীক বরাদ্দ পেয়েই গনসংযোগ পথ সভায় মাঠে নেমেছেন প্রার্থীরা।
বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত প্রার্থী পাংশা উপজেলা আ.লীগের সভাপতি এ.কে এম শফিকুল মোরশেধ আরুজ নৌকা প্রতীক,স্বতন্ত্র প্রার্থী হিসাবে উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান লড়ছেন আনারস প্রতীক নিয়ে। ভাইস চেয়ারম্যান পুরুষ পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ হেনা মুন্সী (তালা) ও অপর ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ জালাল উদ্দিন বিশ্বাস (উড়োজাহাজ) মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী পৌর আ.লীগের সভাপতি সফুরা খাতুন (কলস) ও অপর প্রার্থী রোকেয়া বেগম লড়ছেন (হাঁস) মার্কা নিয়ে। এ নির্বাচনে সকল প্রার্থীই আনুষ্ঠাসিক ভাবে প্রচার প্রচারনায় নেমেছেন বলে জানাগেছে। এদিকে সন্ধ্যায় নৌকার সর্মথনে ও আনারসের সর্মথনে মোটর সাইকেল নিয়ে মিছিল করেছে কর্মী সর্মথকরা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































