রাজবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচী পালন-
- Update Time : ০৯:৩৩:০১ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০১৯
- / ৮৩ Time View

রাজবাড়ী বার্তা ডট কম : “সবাই মিলে ভাবো নতুন কিছু কর, নারী পুরুষ সমতার নতুন বিশ্ব গড়”-এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
জেলা প্রশাসক ও জেলার মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আজ বুধবার সকাল সাড়ে দশটা থেকে সাড়ে এগারটা ঘন্টা ব্যাপি জেলা শিল্পকলা একাডেমির সামনে ওই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ আমিনুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরে সফুরা ফেরদৌস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রোমানা আফরোজ ও রেজওয়ানা প্রমূখ। কর্মসূচীতে সচেতন নাগরিক কমিটি সনাক, এলজিইডি, বাংলাদেশ মহিলা পরিষদ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনাল এবং জাতীয় মহিলা সংস্থার সদস্যরা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































