“রাজবাড়ী বার্তা”-এর পক্ষ থেকে এমপি খোদেজা নাসরিনকে জানানো হলো ফুলেল শুভেচ্ছা –
- Update Time : ০৯:০৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০১৯
- / ৯৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সফর করছেন সংরক্ষিত মহিলা আসন ৩৪০-এর এমপি এ্যাডঃ খোদেজা নাসরিন আক্তার হোসেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজবাড়ী সার্কিট হাউজে জেলার সবচেয়ে জনপ্রিয় নিউজ পোর্টার “রাজবাড়ী বার্তা ডট কম”-এর সম্পাদকের সাথে হয় মত বিনিময়। সে সময় “রাজবাড়ী বার্তা ডট কম” -এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
ফুলেল শুভেচ্ছা জানানোর সময় জেলা রিপোর্টাস ক্লাবের সভাপতি লিটন চক্রবর্তী, জেলা যুব মহিলা লীগের সভানেত্রী মীর মাহফুজা খাতুন মলি।
উল্লেখ্য, এমপি এ্যাডঃ খোদেজা নাসরিন আক্তার হোসেন রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুরের সন্তান। তিনি হাবাসপুরের মুরহুম এসএম মোতাহার হোসেনের ছোট মেয়ে এবং বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ন-সাধারণ সম্পাদক। তিনি, ২০১৪ সালের ৫ জানুয়ারীর নির্বাচনকালীন সময়ে দূর্বৃত্তরা পেট্রোল বোমা দিয়ে বিহঙ্গ পরিবহনের একটি বাস পুড়িয়ে দেয়। ওই বাসে তখন তিনি আদালত থেকে বাসায় ফিরছিলেন। আগুনে সে সময় তার শরীরের প্রায় ২৫ শতাংশ পুড়ে যায়।
তিনি বলেন, রাজবাড়ী জেলার উন্নয়নের গতিধারা অব্যাহত রাখা এবং মাদক ও দূর্নীতির বিরুদ্ধে লড়াই হবে তার প্রধান কাজ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































