শিশু খাদ্য বিক্রির লাইসেন্স না থাকায় রাজবাড়ীর হালিম এন্ড সন্স সহ ৯ ব্যবসায়ীকে জরিমানা –
- Update Time : ০৯:৩৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৯
- / ৯৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
শিশু খাদ্য বিক্রির ব্যবসায়ীক লাইসেন্স না থাকায় রাজবাড়ীর বাজারের ৯টি দোকানের মালিকের কাছ থেকে ২৮ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, রাজবাড়ীর নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও এনডিসি তৌহিদুল ইসলাম, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মহিউদ্দিন ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাবরিনা শারমিন।
আজ বৃহস্পতিবার বিকালে ভ্রাম্যমান আদালত থানা পুলিশের সহযোগিতায় রাজবাড়ী বাজারের কলেজ রোড় ও প্রধান সড়কের বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করেন। এ সময় মাতৃদুগ্ধ বিকল্প শিশু খাদ্য বানিজ্যিক ভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য ও উহা ব্যবহারে সরঞ্জামাদি (বিপনন) নিয়ন্ত্রণ আইন ২০১৩ সালের ৫ ধারায় অপরাধ এবং ১২ এর ১ ধারায় জরিমানা আদায় করা হয়। সে সময় শিশু খাদ্য বিক্রির ব্যবসায়ীক লাইসেন্স না থাকার দায়ে মদিনা ষ্টোরকে ৬ হাজার, হালিম এন্ড সন্স ৫ হাজার, মোল্লা ষ্টোরকে ৪ হাজার, সিহাব এন্স সন্সকে ২ হাজার ৫শত টাকা, এডকম ষ্টোরকে ২ হাজার ৫ শত টাকা, জাহাঙ্গীর ষ্টোরকে ২ হাজার টাকা, অশিত ষ্টোরকে ৩ হাজার টাকা, সোহেল ষ্টোর ২ হাজার ৫শত টাকা ও সোহেল ষ্টোরের মালিকের কাছ থেকে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































