উপজেলা পরিষদ নির্বাচন- রাজবাড়ীর ৪ উপজেলায় ৪৪ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল –
- Update Time : ১০:৪২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৯
- / ৭১ Time View
জাহাঙ্গীর হোসেন, রাজবাড়ী বার্তা ডট কম :
তৃতীয় ধাপে আগামী ২৪ মার্চ রাজবাড়ী সদর, পাংশা, বালিয়াকান্দি ও গোয়ালন্দ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার ছিলো মনোনয়পত্র জমা দেয়ার শেষ তারিখ। এ দিনে চেয়ারম্যান পদে ১১ জন চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ২৩ জন এবং নারী ভাইস-চেয়ারম্যান ১০ জন মনোনয়পত্র জমা দিয়েছেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, মনোনয়নপত্র জমা দিয়েছেন, রাজবাড়ী সদর উপজেলায় আঃলীগের চেয়ারম্যান প্রার্থী হিসেবে রাজবাড়ী পৌর আঃলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এসএম নওয়াব আলী এবং জেলা আঃলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডঃ ইমদাদুল হক বিশ^াস। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী। জেলার গোয়ালন্দ উপজেলায় আঃলীগের চেয়ারম্যান প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান ও জেলা আঃলীগের সদস্য এবিএম নুরুল ইসলাম এবং জাতীয় পার্টির প্রার্থী হিসেবে উপজেলা জাতীয় পার্টির সভাপতি হামিদুল হক বাবলু। এখানে ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী। বালিয়াকান্দি উপজেলায় আঃলীগের চেয়ারম্যান প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোঃ এহসানুল হাকিম, মোঃ আশরাফ মোল্লা ও বালিয়াকান্দি উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মশিউল আযম চুন্নু। সেখানে ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী। পাংশা উপজেলায় আঃলীগের চেয়ারম্যান প্রার্থী হিসেবে উপজেলা আঃলীগের সভাপতি একেএম শফিকুল মোর্শেদ আরুজ এবং বিদ্রোহি প্রার্থী হিসেবে উপজেলা আঃলীগের সহ-সভাপতি ও বর্তমান চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ মন্ডল। সেখানে ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী মনোনয়পত্র জমা দিয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































