উপজেলা পরিষদ নির্বাচন-বালিয়াকান্দিতে উৎসব মুখর পরিবেশে ১২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল –
- Update Time : ০৯:৪৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৯
- / ৬৭ Time View
সোহেল রানা , রাজবাড়ী বার্তা ডট কম :
পঞ্চম ধাপে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। ৩য় ধাপে আসন্ন ২৪ মার্চ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদের নির্বাচন-২০১৯ ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে উপজেলা সহকারী রিটাইনিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজার নিকট চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনীত বালিয়াকান্দি উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফকরুজ্জামান মুকটু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আঃ হান্নান মোল্যা, সাধারন সম্পাদক শামছুল আলম সুফি, সহ-সভাপতি ও বালিয়াকান্দি ইউনিয়নের চেয়ারম্যান নায়েব আলী শেখ, সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য আব্দুস সাত্তার খান, নারুয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম মাষ্টার, নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসান আলী, বহরপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম, জঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ্বাসসহ উপজেলা আওয়ামীলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, সেচ্ছাসেবকলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক এহসানুল হাকিম সাধন সতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন ফেরদৌস, উপজেলা যুবলীগের আহবায়ক রাসেল খান রিজুসহ আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও বালিয়াকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খোন্দকার মশিউল আযম চুন্নু সতন্ত্র প্রার্থী হিসেবে নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। এনপিপির আশরাফ হোসেন মোল্যা তার মনোনয়নপত্র দাখিল করেন। ভাইস চেয়ারম্যান পদে রাজবাড়ী জেলা আওয়ামীলীগের উপদেষ্টা কমিটির সদস্য কাসেদ আলী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হারুন-অর রশিদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সনজিৎ কুমার রায়, মতিয়ার রহমান, সলিল কুমার বিশ্বাস, সেচ্ছাসেবকলীগ নেতা মনিরুজ্জামান তাদের কর্মী সমর্থকদের সাথে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামীলীগের সভাপতি খোদেজা বেগম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। বাছাইয়ের শেষ তারিখ ২৮ ফেব্রুয়ারী, প্রত্যাহারের শেষ তারিখ ৭ মার্চ, ভোট গ্রহন ২৪ মার্চ। মনোনয়নপত্র দাখিলের পরই পুরো এলাকায় বইছে নির্বাচনী আমেজ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































