রাজবাড়ী সদর উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করলেন নওয়াব আলী –
- Update Time : ১০:০৬:৪০ অপরাহ্ন, সোমবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৯
- / ৫১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
তৃতীয় দফায় আগামী ২৪ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া ৫ম উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে রাজবাড়ী সদর উপজেলায় সতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযুদ্ধা এসএম নওয়াব আলী। আজ সোমবার দুপুর ২টার দিকে জেলা নির্বাচন অফিস থেকে তিনি এ মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা কৃষকলীগের আহ্বায়ক ও আলীপুর ৫ নং ওয়ার্ড সদস্য মোঃ ছবদার আলী শেখ, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহিদুল হাসান বক্কার, সদস্য আব্দুল বারেক শিকদার প্রমূখ।
এসএম নওয়াব আলী জানান, তিনি দীর্ঘ দিন আওয়ামীলীগের রাজনীতির সাথে জরিত। দলের সুখ-দুখে সব সময় দলের সাথে ছিলেন এবং এখনো আছেন। এবারের উপজেলা পরিষদ র্নির্বাচনে দলের প্রার্থী হয়ে নির্বাচন করতে চেয়েছিলেন কিন্তু দল তাকে দলীয় মনোনয়ন দেয়নি । তবে সাধারন জনগণ ও দলীয় নেতাকর্মীদের সমর্থন নিয়ে সতস্ত্র প্রার্থী হিসেবে ফরম সংগ্রহ করেছেন এবং জমাও দেবেন। নির্বাচনে জনগন তাকে স্বঃস্ফুত ভাবে ভোট দিয়ে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করবেন বলে তিনি আশাবাদী।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































