রাজবাড়ী সদর উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিলেন ইমদাদুল হক বিশ্বাস –
- Update Time : ১০:০৩:১৪ অপরাহ্ন, সোমবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৯
- / ৬৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাজবাড়ী সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন এ্যাডঃ ইমদাদুল হক বিশ্বাস। গত রবিবার দুপুরে রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের কাছে এ মনোনয়নপত্র জমা দেন তিনি।
ইমদাদুল হক বিশ্বাস বলেন, আমি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলাম। যে কোন কারণে আমাদে দল থেকে মনোনয়ন না দেওয়ার পরেও আমি জনগণের ভালোবাসায় ও ঐকান্তিক সহযোগীতায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে যাচ্ছি। তারই অংশ হিসেবে আজ মনোনয়নপত্র জমা দিলাম। এই জনপদের প্রতিটি মানুষ আমাকে ভালোবাসে। তাদের ভালোবাসার ফলেই আমি প্রার্থী হয়েছি। আমার দৃঢ় বিশ্বাস আগামী ২৪ মার্চের উপজেলা পরিষদ নির্বাচনে তারা আমাকে বিপুল ভোটে বিজয়ী করবেন। বাধা-বিপত্তি এলেও শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকবেন বলে জানান অ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































