খানখানাপুরে ৫শত ২০ জন রোগীকে স্বাস্থ্য সেবা প্রদান করলো কেকেএস সমৃদ্ধি কর্মসূচি –
- Update Time : ১০:২৮:১৪ অপরাহ্ন, রবিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৯
- / ৫৪ Time View
ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
কেকেএস সমৃদ্ধি কর্মসূচি খানখানাপুর শাখার উদ্যোগে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় খানখানাপুরে স্বাস্থ্যক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে খানখানাপুর ইউনিয়ন পরিষদে সাধারন স্বাস্থ্য ক্যাম্পের আওতায় ক্যাম্পে খানখানাপুর ইউনিয়নের সুবিধাবঞ্চিত জনগোষ্টিকে বিনামুল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।এসময় ক্যাম্পে,স্বাস্থ্যসেবা প্রদান করেন বারডেম হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা: ইয়াসমিন আকতার, সাভার গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ ও হাসপাতাল সহকারী অধ্যাপক, ডাঃ গৌর গোপাল সাহা। স্বাস্থ্যক্যাম্পে ৮৭ জন গাইনী রোগী এবং ১৭৩ জন চক্ষুরোগী মোট ২৬০ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এ ছাড়া উক্ত ক্যাম্পে সম্পূর্ন বিনামুল্যে চোখের ছানি ও মাংসবৃদ্ধি অপারেশনের জন্য রোগী বাছাই করা হয়। প্রধান অতিথি হিসেবে ক্যাম্প পরিদর্শন করেন কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) এর নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা জনাব ফকীর আব্দুল জব্বার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খানখানাপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম (লাল) এবং স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী জনাব মোঃ মোজাফ্ফর হোসেন। সকাল ১০.০০ টা থেকে বিকাল ৪.০০ টা পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসকগণ উপস্থিত থেকে স্বাস্থ্য সেবা প্রদান করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































