রাজবাড়ীতে ডিবি’র সফলতা- সড়ক ডাকাতির রহস্য উদ্ঘাটন, দুই ডাকাতের স্বীকারোক্তি –
- Update Time : ০৯:৪৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারী ২০১৯
- / ৫১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের সদর উপজেলার বাগমারার ছোট ব্রীজ এলাকায় মাইক্রোবাস থামিয়ে সিঙ্গাপুর প্রবাসির স্বর্ণালঙ্কার, মোবাইল, নগদ টাকা, বিদেশ থেকে আনা মূল্যবান উপহার সামগ্রী লুট করে একদল ডাকাত। ওই ঘটনার দুই মাসের মধ্যেই রাজবাড়ীর গোয়েন্দা শাখার সদস্যরা সে ডাকাতির রহস্য উদ্ঘাটন করেছে। ডাকাতি হওয়ায় কিছু মালামাল উদ্ধার করার পাশাপাশি গ্রেপ্তার করেছে তারা দুই জন ডাকাত সদস্যকে। আর ওই ডাকাত সদস্যরা আজ বৃহস্পতিবার বিকালে ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করেছে।
জেলা গোয়েন্দা শাখার এসআই ফকির হাসানুজ্জামান জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে গত বুধবার রাতে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা রাজধানী ঢাকা থেকে লুন্ঠিত ট্যাবসহ দুই জন ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার গাথুয়া গ্রামের মৃত সুন্নত মন্ডলের ছেলে নাহিদ ওরফে নহির ওরফে স্বাধীন (৪০) এবং একই জেলার আমলাপাড়া গ্রামের মৃত ফরহাদ হোসেনের ছেলে সুমন হোসেন (৩৬)।
জেলা গোয়েন্দা শাখার ওসি কামাল হোসেন ভুইয়া জানান, সুমনের বিরুদ্ধে চুয়াডাঙ্গা, রাজবাড়ী, মানিকগঞ্জ ও কুষ্টিয়া থানায় আরো ৫টি ডাকাতি মামলা এবং নাহিদ ওরফে নহির ওরফে স্বাধীনের বিরুদ্ধে কুষ্টিয়া থানায় আরো দু’টি ডাকাতি মামলা রয়েছে।
তিনি আরো বলেন, বিগত বছরের ২ ডিসেম্বর রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের সদর উপজেলার বাগমারার ছোট ব্রীজ এলাকায় গাছের গুড়ি ফেলে মাইক্রোবাস থামিয়ে সিঙ্গাপুর প্রবাসির স্বর্ণালঙ্কার, মোবাইল, নগদ টাকা, বিদেশ থেকে আনা মূল্যবান উপহার সামগ্রী লুট করে একদল ডাকাত। ঘটনার পর মামলা হলে তা তদন্ত করতে থাকে রাজবাড়ী সদর থানা পুলিশ। এরপর পুলিশ সুপারের নির্দেশে মামলাটি তদন্তের দায়িত্ব জেলা গোয়েন্দা শাখার উপর ন্যাস্ত করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































