রাজবাড়ী থানা পরিদর্শন করলেন জেলা প্রশাসক মো: শওকত আলী –
- Update Time : ০৯:২৬:১৬ অপরাহ্ন, বুধবার, ২০ ফেব্রুয়ারী ২০১৯
- / ৪৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শওকত আলী আজ বুধবার দুপুরে রাজবাড়ী থানা পরিদর্শন করেন।
সে সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) মোঃ রেজাউল করিম,পিপিএম, রাজবাড়ী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা শাহনাজ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ, থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার, ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল তায়াবীরসহ থানার অফিসার এবং পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শওকত আলী থানা পরিদর্শনের উদ্দেশ্যে সেখানে পৌঁছালে থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে সুসজ্জিত একদল চৌকষ পুলিশ তাঁকে গার্ড অব অনার প্রদান করেন এবং গার্ড অব অনার শেষে ফুলেল অভ্যর্থনা জানান। থানা পরিদর্শনকালে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট উপজেলার অপরাধ চিত্র পর্যালোচনাসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ধারিত ছক অনুযায়ী থানার সার্বিক কার্যক্রম নিয়ে থানার অফিসার ইনচার্জসহ থানার অফিসারদের সাথে আলোচনা করেন এবং পরিদর্শন বইতে মন্তব্য লিপিবদ্ধ করেন। থানা পরিদর্শন শেষে তিনি রাজবাড়ী জেলা কারাগার পরিদর্শন করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































