রাজবাড়ীর শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়েকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা –
- Update Time : ০৯:১৯:৩০ অপরাহ্ন, বুধবার, ২০ ফেব্রুয়ারী ২০১৯
- / ৫২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা শহরের শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়কে দুর্নীতিমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে ঘোষণা করেছেন, ওই বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো: রেজাউল করিম।
শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয় এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) রাজবাড়ী, টিআইবি’র আয়োজনে আজ বুধবার শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে, বিদ্যালয়ের শিক্ষার্থীরা দুর্নীতিবিরোধী শপথ গ্রহণ করেন ও পরে শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সকাল সাড়ে ১০টায় শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী শপথ পাঠ করান বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক চায়না রানী সাহা। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। শপথ পাঠ অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরে বিদ্যালয়ের হল রুমে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান এর আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রেজাউল করিম এর সভাপত্বি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সংরক্ষিত মহিলা আসন এর সাবেক সংসদ সদস্য কামরুন নাহার লাভলী চৌধুরী, সনাক সভাপতি প্রফেসর শংকর চন্দ্র সিনহা, সনাক সহ-সভাপতি প্রফেসর মো: নুরুজ্জামান, বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য ডা. আব্দুর রহিম মোল্লা, সনাক সদস্য সৌমিত্র শীল চন্দন, টিআইবি’র এরিয়া ম্যানেজার মো: আবু তাহের, বিদ্যালয়ের শিক্ষার্থী আবিদা আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক চায়না রানী সাহা। বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ছোট ছোট দুর্নীতি একদিন বড় দুর্নীতিতে পরিণত হয়। সেজন্য কোন দুর্নীতিই ছোট নয়। তোমরা আজকে দুর্নীতি না করার যে অঙ্গীকার করলে তা তোমাদের পালন করতে হবে। তোমাদের মূল কাজ হচ্ছে লেখাপড়া করা। তোমরা যদি সেই লেখাপড়ায় ফাঁকি দাও তবে এটাও এক ধরনের দুর্নীতি। বর্তমান সরকার দুর্নীতির বিষয়ে শূন্য সহনশীলতা ঘোষণা করেছেন। আমাদের দেশ মধ্যম আয়ের দেশে প্রবেশ করেছে। দেশকে উন্নত দেশে পরিণত করতে হলে অবশ্যই আমাদেরকে দুর্নীতি প্রতিরোধ করতে হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার প্রতিষ্ঠানে এ ধরণের অনুষ্ঠান আয়োজন করার জন্য সচেতন নাগরিক কমিটি (সনাক), রাজবাড়ী ও টিআইবিকে ধন্যবাদ জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































