রাজবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার –
- Update Time : ০৯:৪০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৯
- / ৬০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার সদস্যদের পৃথক অভিযানে দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো, রাজবাড়ী সদর উপজেলার চরলক্ষিপুর গ্রামের সোহরাব শেখের ছেলে টুটুল শেখ (২৫) এবং একই গ্রামের আজিবর প্রামাণিকের ছেলে লালমিয়া প্রমানিক (৩৪)।
জেলা গোয়েন্দা শাখার এএসআই রমজান খন্দকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে রাজবাড়ী সদর উপজেলার চর লক্ষীপুর গ্রামের মৃধা কলেজের পাশে থেকে টুটুল সেখকে গ্রেপ্তার করা হয়। সেই সাথে তার কাছ থেকে উদ্ধার করা হয় ১৬ পিচ ইয়াবা ট্যাবলেট। অপরদিকে, জেলার গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের পূর্ব তেনাপচা গ্রাম থেকে লালমিয়া প্রমাণিককে গ্রেপ্তার করা হয়। ওই সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ৮৯ পিচ ইয়াবা ট্যাবলেট। এ ঘটনায় রাজবাড়ী ও গোয়ালন্দ থানায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































