বালিয়াকান্দিতে ৫ জুয়ারু ও গোয়ালন্দে ইয়াবাসহ যুবক গ্রেফতার –
- Update Time : ০৯:১৫:০৭ অপরাহ্ন, রবিবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৯
- / ৫৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
গোয়ালন্দে ইয়াবাসহ যুবক গ্রেফতার –
গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে শনিবার দিনগত রাতে ইয়াবাসহ আকাশ মোল্লা (১৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। সে দৌলতদিয়া ইউনিয়নের হোসেন মন্ডলের পাড়া গ্রামের আজিবর মোল্লার ছেলে।
থানা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিনগত রাত ১১টার দিকে দৌলতদিয়া যৌনপল্লী এলাকায় অভিযান চালিয়ে আকাশকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানার এসআই কামরুল ইসলাম বাদি হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে রোববার রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।
বালিয়াকান্দি থানা পুলিশের অভিযানে ৫ জুয়ারু গ্রেফতার –
রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশ উপজেলার জঙ্গল ইউনিয়নের সমাধিনগর গড়াই নদীর খেয়াঘাট এলাকায় শনিবার রাতে অভিযান চালিয়ে ৫ জুয়ারুকে গ্রেফতার করেছে।
বালিয়াকান্দি থানার এস,আই নুর মোহাম্মদ জানান, থানার এস,আই অঙ্কুর কুমার ভট্রাচার্য্যসহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার জঙ্গল ইউনিয়নের সমাধিনগর গড়াই নদীর খেয়াঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। জুয়া খেলা অবস্থায় নগদ ৩হাজার ১শত ৫৫ টাকা, ৬টি গুটি ও জুয়া খেলা সরঞ্জামাদিসহ মাগুরা জেলার মোহাম্মদ উপজেলার খুল্লিয়া গ্রামের মৃত মেছের লস্করের ছেলে মোঃ জাকির লস্কর (৪২), মৃত নঈম শিকদারের ছেলে মিলন শিকদার (২৮), শালিকা উপজেলার আড়পাড়া গ্রামের মন্টু মুন্সীর ছেলে হাসমত মুন্সী (৩৫), মাগুরা সদর উপজেলার আমুরিয়া গ্রামের ছত্তার মেম্বারের ছেলে আলমগীর মোল্যা (৩৫) , কালুপাড়া গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে রফিক ব্যাপারী (৪২) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদেরকে রবিবার জুয়া আইনের মামলায় রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































