বালিয়াকান্দিতে রাধানাথ অঙ্গন পরিদর্শন করলেন ইস্পাহানী গ্রুপের চেয়ারম্যান –
- Update Time : ০৮:২৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৯
- / ৮৩ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের গোসাই গোবিন্দপুর গ্রামের শ্রী শ্রী রাধানাথ অঙ্গন শুক্রবার পরিদর্শন করেছেন ইস্পাহানী গ্রুপের চেয়ারম্যান মি. সাজিদ ইস্পাহানী।
এসময় ইস্পাহানী লিঃ এন্ড ইস্পাহানী চক্ষু হাসপাতালের পরিচালক মিসেস জাহিদা ইস্পাহানী, এবিসি গ্রুপের চেয়ারম্যান মি. এন,সি ঘোষ, ইনডিপেন্ডেন্ট ইউনিভাসির্টির চেয়ারম্যান মি. রাশেদ আহম্মেদ চৌধুরী, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের সহ-সভাপতি পুরবী মজুমদার, ঢাকা মহানগর পুজা পরিষদের সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদার, রাজবাড়ী জেলা প্রশাসক মোঃ শওকত আলী, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা, জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান ইউনুছ আলী সরদার উপস্থিত ছিলেন। অতিথিরা আগমন করলে রাধানাথ অঙ্গনে প্রধান পৃষ্টপোষক ও ঢাকা মহানগর পুজা পরিষদের সাবেক সভাপতি, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি ডিএন চ্যাটার্জী, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের মহিলা সম্পাদিকা ড. ছায়া ভট্রাচার্য্য স্বাগত জানান। অতিথিরা পরিদর্শন শেষে অঙ্গনে বৃক্ষরোপন করেন। পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় ইস্পাহানী সংগীত পরিবেশন করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































