ডাক্তার হান্নান ও রাজবাড়ী মেডিকেল সেন্টারের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি –
- Update Time : ১০:৩০:৫৬ অপরাহ্ন, সোমবার, ১১ ফেব্রুয়ারী ২০১৯
- / ৮২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে ভূল অপারেশনে রোগীর মৃত্যুর ঘটনার আড়াই বছর পর একজন চিকিৎসক ও বেসরকারী ক্লিনিক মালিকসহ দুই জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করা হয়েছে। আজ সোমবার অপরাহ্নে রাজবাড়ীর ১ নং আমলী আদালতের বিচারক সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম এ হান্নান ও স্থানীয় বেসরকারী ক্লিনিক “রাজবাড়ী মেডিকেল সেন্টার” এর চেয়ারম্যানের বিরুদ্ধে এ আদেশ জারী করেন।
আদালত সূত্রে জানা গেছে, এ্যাডঃ বিপ্লব কুমার রায় তার সহোদর ভ্রাতা বিশ্বজিৎ রায়ের অন্ডকোষের হার্নিয়া অপারেশনের সময় ভূল অপারেশন করায় রোগীর মৃত্যুর ঘটনায় ২০১৬ সালের ১৩ এপ্রিল আদালতে মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পিবিআই ফরিদপুরের উপ পুলিশ পরিদর্শক একেএম গোলাম কিবরিয়া তদন্ত শেষে আরএমও ডাঃ এস এম এ হান্নান ও রাজবাড়ী মেডিকেল সেন্টারের চেয়ারম্যানকে অভিযুক্ত করে একটি প্রতিবেদন দাখিল করেন। ধার্য তারিখে প্রতিবেদন শুনানী শেষে আদালতের বিজ্ঞ বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আবু হাসান খায়রুল্লাহ এ আদেশ দেন।
মামলার বাদী এ্যাডঃ বিপ্লব রায় জানান, ২০১৬ সালের ৮ এপ্রিল তার ভ্রাতা হার্নিয়া অপারেশনের জন্য সদর হাসপাতালে ভর্তি হন। কিন্ত ডাঃ এসএম এ হান্নান নিজে ডিগ্রিধারী সার্জন না হয়েও তাদেরকে প্রভাবিত করে ওইদিনই রাজবাড়ী মেডিকেল সেন্টারে নিয়ে আসেন। সেখানে টাকার বিনিময়ে অপারেশনের পর রোগীর অবস্থা আশংকাজনক হলে পরদিন ঢাকায় রেফার্ড করেন। মুমুর্ষ অবস্থায় রোগীকে ঢাকায় নেওয়ার পথে গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট এলাকায় তার মৃত্যু হয়। এরই প্রেক্ষিতে এ্যাডঃ বিপ্লব রায় নিজে বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































