বালিয়াকান্দিতে পরিমাপে কারচুপির দায়ে তিন ইটভাটাকে জরিমানা –
- Update Time : ০৮:৩০:০৫ অপরাহ্ন, সোমবার, ৪ ফেব্রুয়ারী ২০১৯
- / ৮১ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
ইটের পরিমাপে কারচুপির অভিযোগে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ৩টি ইটভাটা কে ৪৫ হাজার টাকা এবং যত্রতত্র অবৈধভাবে গ্যাস সংরক্ষণের দায়ে আরও এক প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (৪ ফেব্রুয়ারী) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রাজবাড়ী কার্যালয়ের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়।
রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শরিফুল ইসলাম জানান, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ আইনে রাজবাড়ীর বালিয়াকান্দিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইটের পরিমাপে কারচুপির দায়ে ৪৮ ধারায় মেসার্স আর কে ব্রিকস কে ১০ হাজার টাকা, এ আর বি ব্রিকস কে ২০ হাজার টাকা এবং কে এস পি ব্রিকসকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়াও যত্রতত্র অবৈধভাবে গ্যাস ব্যবসার দায়ে বালিয়াকান্দির ঢাকা স্টোরকে ৫৩ ধারায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
অভিযান পরিচালনায় রাজবাড়ী জেলা পুলিশ সহায়তা করেন। অভিযান চলাকালে ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্বলিত লিফলেট বিতরণ করা হয় এবং আইনটি মেনে চলতে সবাইকে উদ্বুদ্ধ করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































