রাজবাড়ীর চন্দনী ও খানগঞ্জে গাছ চুরি, পাঁচ জনকে চিহ্নিত করে অজ্ঞাত ১২ জনের বিরুদ্ধে মামলা –
- Update Time : ১০:০৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১ ফেব্রুয়ারী ২০১৯
- / ৮৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর হড়াই নদী তীর থেকে সামাজিক বন বিভাগের কয়েক শতাধিক গাছ চুরি অভিযোগ পাওয়া গেছে। ওই অভিযোগে গতকাল বৃহস্পতিবার সকালে রাজবাড়ী সদর উপজেলার সামাজিক বন বিভাগের ফরেষ্টার মীর সাইদুর রহমান বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলায় সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের খদ্দদাতপুর গ্রামের হারান ফকিরের ছেলে তোফাজ্জেল হোসেন তোফা, একই উপজেলার চন্দনী ইউনিয়নের আফড়ার দক্ষিণ চৌবাড়ীয়া গ্রামের আবুল মন্ডলের ছেলে মোশারফ হোসেন, একই ইউনিয়নের আফড়ার দক্ষিণ চৌবাড়ীয়া গ্রামের আজিজ সেখের ছেলে নজরুল ইসলাম, কাঠ ব্যবসায়ী আফড়ার দক্ষিণ চৌবাড়ীয়া গ্রামের সাজা ফকিরের ছেলে কামাল ফকির, আলীসহ অজ্ঞাত নামা আরো ১০/১২ জনকে আসামি করা হয়েছে।
মামলার বাদী জানান, সামাজিক বন বিভাগ কর্তৃক ২০০১ ও ২০০২ অর্থ বছরে হড়াই নদীর পাড়ে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ব্রীজ থেকে একই উপজেলার খানগঞ্জ ইউনিয়নের বেলগাছি পর্যন্ত স্ট্রিপ বাগান করে। গত সোমবার রাতভর ওই আসামিরা মেহগনি, আম, কড়াই, ইপিলইপিল ও শিশুসহ নানা প্রজাতির গাছ সম্পূর্ণ অবৈধ ভাবে কেটে যে যার মত নিয়ে যায়। ওই খবর পেয়ে পর দিন সামাজিক বন বিভাগের কর্মচারী ইউনুচ আলী ও দেলোয়ার হোসেন মোল্লা ঘটনাস্থল যান এবং তারা গাছ চুরি’র সত্যতা পান। পরবর্তীতে তল্লাশী চালিয়ে বেলগাছি বাজারের জনৈক শামীম প্রমাণিকের স’মিল স্তুপ আকারে থাকা কিছু গাছের গুড়ি দেখতে পান। পরবর্তীতে ২১৮.৩২ ঘনফুট ৫৭ পিচ ওই গাছের গুড়ি জব্দ করা হয়। যে গুড়ি গুলোর মূল্য ৬৫ হাজার ৪শত ৯৬ টাকা। সেই সাথে অপসারিত গাছের মূল দেড় লাখ টাকা এবং পরিবেশের ক্ষতি হয়েছে এক লাখ টাকা। যে কারণে আসামিদের বিরুদ্ধে সরকারী ভূমিতে থাকা সরকারী অর্থায়নে সৃজিত বাগান থেকে সম্পূর্ণ অবৈধ ভাবে গাছ চুরির অভিযোগ আনা হয়েছে।
গাছ চুরির ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জেলা বাস্তুহারা লীগের সভাপতি ও সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের বাসিন্দা আশরাফুল আলম আক্কাস জানান, যারা এই চুরির ঘটনার সাথে জড়িত তাদের গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদান করা হোক।
অপরদিকে, মামলার আসামি ও সদর উপজেলার চন্দনী ইউনিয়ন আ:লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন জানান, মূলত হড়াই নদী খননের কাজ চলছে। আর ওই খননকে সামনে রেখে কে বা কারা নদীর তীরের গাছ কাটার উদ্যোগ গ্রহণ করে। যে কারণে রাতভর ওই গাছ গাছ গুলো কাটা হয়েছে। তবে তিনি ওই গাছ কাটার সাথে জড়িত নন বলেও দাবী করেন।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার এসআই এনছের আলী বলেন, ইতোমধ্যেই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। সেই সাথে গাছের গুড়ি গুলো জব্দ করা হয়েছে এবং মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































