রাজবাড়ী কালেক্টরেট ক্লাবের কার্যকরি কমিটি গঠন, সভাপতি জেলা প্রশাসক, সম্পাদক মকবুল –
- Update Time : ০৭:৩৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জানুয়ারী ২০১৯
- / ৫৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী কালেক্টরেট ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় দুই বছর মেয়াদি কমিটি গঠান করা হয়। এতে পদাধিকারবলে জেলা প্রশাসক মোঃ শওকত আলীকে সভাপতি এবং জেলা প্রশাসকের কার্যালয়ের ষ্টেনোগ্রাফার মোঃ মকবুল হোসেন খানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি ঘোষনা করা হয়।
জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আশেক হাসানসহ জেলা প্রশাসকের কার্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ এবং উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ের প্রতিনিধি কর্মচারীরা অংশগ্রহণ করেন।
এ কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আশেক হাসানকে সহ-সভাপতি (পদাধিকারবলে), সংস্থাপন শাখার সহকারী কমিশনার দিলশাদ জাহানকে সহ-সভাপতি (পদাধিকারবলে) এবং সদস্যরা হলেন, বাসুদেব কুমার সরকার সহ-সাধারণ সম্পাদক, আব্দুল আজিজ দেওয়ান সাংগঠনিক সম্পাদক, মোঃ সিদ্দিকুর রহমান ধর্ম বিষয়ক সম্পাদক, আফরোজা চৌধুরী মহিলা বিষয়ক সম্পাদক, সুশান্তু কুমার শিকদার মহিলা বিষয়ক সম্পাদক, মোঃ মনোয়ার হোসেন দপ্তর সম্পাদক, গোলাম পাঞ্জাতন কল্যাণ বিষয়ক সম্পাদক, শেখ মোঃ মোস্তফা কামাল ক্রীড়া বিষয়ক সম্পাদক, মোঃ জাকির হোসেন কোমাধ্যক্ষ এবং আবু দাইয়ান মোল্লা জাহাঙ্গীর, সুকুমার চন্দ্র সরকার, মোঃ মাহফুজুর রহমান, মোঃ রফিকুল ইসলাম (লিটন), মোঃ রফিকুল ইসলাম চৌধুরী, মোঃ কুদরত এ মওলা (পান্না), আলতাফ হোসেন ভূঁইয়া, মোঃ আমিনউদ্দিন, মোঃ মোকসেদ আলী, মোঃ জাহিদুল ইসলাম, আবুল কালাম দেওয়ান, মোঃ ফজলুল হক, মিলন বেপারী, মোঃ আমজাদ হোসেন (আনন্দ), মোঃ মসিউর রহমান, মোঃ টিটু মন্ডল, মোঃ আকির হোসেন ও মোঃ আঃ রাজ্জাক সদস্য পদে নির্বাচিত হয়েছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































