কালুখালীতে ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক –
- Update Time : ১০:০৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৮ জানুয়ারী ২০১৯
- / ৯৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী আজ সোমবার কালুখালী উপজেলা সফরে গিয়ে ব্যস্ততম সময় অতিবাহিত করেছেন। কালুখালী উপজেলায় গিয়ে প্রথমে তিনি বেলা সাড়ে ১১ টায় কালুখালী থানা পরিদর্শন করেন। এ সময়ে অফিসার ইনচার্জ এস,এম,আবু ফরহাদ তাঁকে ফুলেল অভ্যর্থনা জানান। একইসাথে এ সময়ে তাঁকে সশস্ত্র গার্ড অব অনার প্রদান করা হয়। কালুখালী থানা পরিদর্শনের সময় তিনি থানার অধিক্ষেত্রাধীন এলাকার অপরাধচিত্র নিয়ে আলোচনা করেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সরবরাহকৃত ছক অনুযায়ী থানার পরিদর্শন কার্যক্রম সম্পন্ন করেন।
এ সময়ে উপজেলা নির্বাহী অফিসার জনাব কামরুন্নাহার, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম লুনা, থানার অফিসার ইনচার্জ এস,এম,আবু ফরহাদসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। থানার সার্বিক কার্যক্রমে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং অফিসার ইনচার্জকে ধন্যবাদ জানান।
থানা পরিদর্শন শেষে জেলা প্রশাসক মোঃ শওকত আলী কালিকাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করেন। এ সময়ে তিনি ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের কার্যক্রম নিয়ে উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, ইউপি সচিব, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তার সাথে আলোচনা করেন এবং বিভিন্ন রেকর্ড পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে পরিদর্শন কার্যক্রম সমাপ্ত করেন। ইউনিয়ন পরিষদের অফিস ব্যবস্থাপনায় কর্তিপয় অনিয়ম পরিলক্ষিত হওয়ায় সম্মানিত জেলা প্রশাসক অসন্তোষ প্রকাশ করেন এবং অফিস ব্যবস্থাপনার মান উন্নয়ন ও সকল রেকর্ডপত্র যথাযথভাবে সংরক্ষণে যতœবান হওয়ার জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
কালিকাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন শেষে তিনি সরাসরি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে চলে আসেন। জেলা প্রশাসক উপজেলা কমপ্লেক্সে প্রবেশ করলে উপজেলা নির্বাহী অফিসার কামরুন্নাহারের নেতৃত্বে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও জনপ্রতিনিধিবৃন্দ তাঁকে ফুলেল অভ্যর্থনা জানান। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শনকালে জেলা প্রশাসক মোঃ শওকত আলী উপজেলা নির্বাহী অফিসারের অফিসকক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার কামরুন্নাহার, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম লুনাসহ উপজেলা পর্যায়ের কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন এবং সকলের সাথে কুশলাদি বিনিময় করে উপজেলার সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন। এ সময়ে তিনি উপজেলার উন্নয়ন কর্মকান্ড, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, উপজেলা পরিষদের বাড়ীভাড়া আদায়, জেনারেল সার্টিফিকেট মামলা নিস্পত্তির অগ্রগতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং রেকর্ডপত্র ও ক্যাশ বইসমূহ পরীক্ষা করেন। পূর্বের তুলনায় বর্তমান উপজেলা নির্বাহী অফিসারের কার্যকালে উপজেলা নির্বাহী অফিসারের অফিস ব্যবস্থাপনার মান উন্নয়নে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং উপজেলা নির্বাহী অফিসারকে ধন্যবাদ জানান।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন শেষে তিনি একই ভবনের তৃতীয় তলায় অবস্থিত কালুখালী উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। উপজেলা ভূমি অফিস পরিদর্শনকালে তিনি উপজেলার সার্বিক ভূমি ব্যবস্থাপনা পরিস্থিতি, ভূমি উন্নয়ন কর আদায় পরিস্থিতি, নামজারী মামলা নিস্পত্তির অগ্রগতি নিয়ে আলোচনা করেন এবং বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। উপজেলা ভূমি অফিসের কার্যক্রম সুচারূভাবে পরিচালনার জন্য তিনি সন্তোষ প্রকাশ করেন এবং সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম লুনাকে ধন্যবাদ জানান।
জেলা প্রশাসক মোঃ শওকত আলী দিনব্যাপী কালুখালী উপজেলা সফর শেষে বিকেলে রাজবাড়ীর উদ্দেশ্যে কালুখালী ত্যাগ করেন। কালুখালী থেকে জেলা সদরে প্রত্যাবর্তনকালে উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের নীচে উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) সহ উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ জেলা প্রশাসককে ধন্যবাদ জানান। জেলা প্রশাসক উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জেলা সদরের উদ্দেশ্যে রওয়ানা হন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































