বর্ধিত সভা অনুষ্ঠিত, পাংশা উপজেলা আ:লীগে ৪ জন অর্ন্তরভূক্ত –
- Update Time : ০৯:৩৩:০২ অপরাহ্ন, সোমবার, ২৮ জানুয়ারী ২০১৯
- / ৮৫ Time View
মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে সোমবার উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় উপজেলা আওয়ামীলীগে ৪ জনকে নতুন করে শুন্য পদ পুরুন করার নিমিত্বে অর্ন্তর ভূক্ত করা হয়েছে।
বরিশালের সাবেক সিভিল সার্জন বিশিষ্ঠ রোটারীয়ান ডা. এ,এফ.এম শফিউদ্দিন পাতাকে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি করা হয়েছে একই সাথে বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির শাকিল,কসবামাজাইল ইউপি চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান খান ও মৌরাট ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান প্রামানিককে উপজেলা আওয়ামীলীগের সদস্য করা হয়েছে। বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ,কে এম শফিকুল মোরশেধ এ সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন। বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি উপস্থিত ছিলেন। এসময় বর্ধিত সভায় উপজেলা আওয়ামীলীগের সকল প্রর্যায়ের নেতৃবন্দ উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































